উন্নয়নের ধারা অব্যাহতে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার বিকল্প নেই – এমপি শাওন

জসিম মাতাব্বর,লালমোহন (ভোলা) প্রতিনিধি:

ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার বিকল্প নেই।

অতীতে কোন সরকার নিজেদের ভাগ্যর উন্নয়ন করলেও জননেত্রী শেখ হাসিনার সরকার দেশের উন্নয়নে পদ্মাসেতুসহ মেগা প্রকল্প গ্রহন ও বাস্তবায়ন করছেন।

শুক্রবার সকালে ঢাকা থেকে লালমোহন পৌছে থানার মোড়ের পথসভায় এমপি শাওন আরো বলেন, মনে রাখতে হবে দেশের উন্নয়ন অগ্রযাত্রা কেবল শেখ হাসিনার দ্বারাই সম্ভব।

তাই আরো কয়েক দফা শেখ হাসিনার সরকারকে ক্ষমতায় রাখার মাধ্যমে এ ধারাবাহিকতা বজায় রাখতে হবে। সভায় লালমোহন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, তজুমুদ্দিন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ানসহ দলীয় কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।


উন্নয়নের ধারা অব্যাহতে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার বিকল্প নেই – এমপি শাওন

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles