দস্যুতার মামলায় ০৩ জন গ্রেপ্তার এবং লুন্ঠিত মালামাল উদ্ধার

মোঃ কামরুল হাসান,চট্টগ্রাম জেলা প্রতিনিধি:

১৫/০৮/২০২২ইং তারিখ ভোর অনুমান ০৪ঃ০০ ঘঃ জনৈক সবূজ কাঁচামাল ক্রয়-বিক্রয় করার জন্য কোতোয়ালী থানাধীন রিয়াজউদ্দিন বাজার কাপড়ের গলিস্থ ছিরিকোট বিল্ডিংয়ের সামনে পৌঁছালে সিএনজি নিয়ে অজ্ঞাতনামা ০৪ জন ছিনতাইকারী তাকে ছোরার ভয়ভীতি দেখিয়ে তার সাথে থাকা নগদ ৮,৯২০/-টাকা ও মোবাইল সেট ছিনাইয়া নিয়া যায়। উক্ত বিষয়ে তিনি কোতোয়ালী থানায় এজাহার দায়ের করলে কোতোয়ালী থানার মামলা নং- ১৯ তাং ১৫-০৮-২০২২ইং ধারাঃ ৩৯২ পেনাল কোড-১৮৬০ রুজু হয়।

মামলাটি তদন্তকালে এসআই নয়ন বড়ুয়া সঙ্গীয় অফিসার সহ আশেপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ ও তথ্য প্রযুক্তির সাহায্যে আসামীদের শনাক্ত পূর্বক অভিযান পরিচালনা করে অদ্য রাত ০৩:২৫ ঘ: ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১) মোঃ সালমান(২৮), ২) মোঃ রাশেদুল ইসলাম (২৬) ও ৩) মোঃ ছলিম উদ্দিন(৪০)’দের গ্রেফতার করেন এবং তাদের হেফাজত হতে ছিনতাইকাজে ব্যবহৃত সিএনজি, টিপ ছোরা ও লুণ্ঠিত নগদ ৫০০০ টাকা, মোবাইল সেট উদ্ধার করেন।

ধৃতদের বিরুদ্ধে কোতোয়ালী ও সদরঘাট থানায় একাধিক ছিনতাই, অস্ত্র ও মাদক মামলা রয়েছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।


দস্যুতার মামলায় ০৩ জন গ্রেপ্তার এবং লুন্ঠিত মালামাল উদ্ধার

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles