কে দেবে তাদের শান্তনা- মাদারীপুরের কালকিনিতে পানিতেপড়ে যমজ শিশুর মৃত্যু।

মাদারীপুর জেলা প্রতিনিধি:

মাদারীপুরের কালকিনিতে পুকুরের পানিতে ডুবে হাবিবা (৩) নামে এক সৌদি প্রবাসির যমজ মেয়ের মৃত্যু হয়েছে। নিহত হাবিবা উপজেলার শিকারমঙ্গল এলাকার পুর্বশিকার মঙ্গল গ্রামের সৌদি প্রবাসি ইকবাল হোসেনের মেয়ে। আজ রোববার দুপুরে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
হাসপাতাল ও নিহতের পরিবার সুত্রে জানাগেছে, শিশু হাবিবা বাড়ির সামনের পুকুরে একা গোসল করতে যায়। এ সময় হঠাৎ করে তার পা পিচলে পড়ে গিয়ে গভীর পানিতে ডুবে যায়। পরে অনেক খোজাখুজি শেষে স্থানীয় লোকজন হাবিবাকে ভাসন্ত অবস্থায় পুকুরের পানি থেকে উদ্ধার করে কালকিনি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন।

নিহত শিশুর মা লামিয়া বেগম কান্না জরিত কন্ঠে বলেন, আমার মেয়ে বাড়ির সবার চোখ ফাকি দিয়ে একা গোসল করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে মারা গেছে।
এ ব্যাপারে কালকিনি থানার ওসি মোঃ শামীম হোসেন বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। বিষয়টি আসলে দুঃখজনক।


কে দেবে তাদের শান্তনা- মাদারীপুরের কালকিনিতে পানিতেপড়ে যমজ শিশুর মৃত্যু।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here