বাউফলে শিক্ষা প্রতিষ্ঠানসহ আশ্রয়ন প্রকল্পে চারা বিতরণ করলেন এমপি আ স ম ফিরোজ

0
782

মোঃ জিয়াউল হক,বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

উপকূলীয় বন বিভাগ পটুয়াখালীর নিয়ন্ত্রণাধীন বাউফল এস.এফ.পি.সি ও উপজেলা প্রশাসন বাউফল এর উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ আশ্রয়ন প্রকল্পে বিভিন্ন প্রজাতির চারা বিতরণ করেছেন স্থানীয় সাংসদ সাবেক চীফহুইপ আলহাজ্ব আ স ম ফিরোজ এমপি।

শনিবার (৯ই সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলা পরিষদ চত্বরে একটি কৃষ্ণচূড়া চারা নিজ হাতে রোপণ করে উপজেলার ২২টি শিক্ষা প্রতিষ্ঠানে ৬৫৬৫ টি ফলজ, বনজ, ভেষজ ও শোভাবর্ধক চারা এবং একাধিক আশ্রয়ন প্রকল্পে ৫৭৮টি চারাসহ মোট ৭ হাজার ১ শ’ ৪৩ টি চারা বিনামূল্যে বিতরণ করেন।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বশির গাজী, সহকারী কমিশনার (ভূমি) প্রতিক কুমার কুন্ডু, উপজেলা সিনিয়র বন কর্মকর্তা বদিউজ্জামান সোহাগ, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান মোসারেফ হোসেন খান, বাউফল থানার ওসি এটিএম আরিচুল হক প্রমূখ উপস্থিত ছিলেন।


বাউফলে শিক্ষা প্রতিষ্ঠানসহ আশ্রয়ন প্রকল্পে চারা বিতরণ করলেন এমপি আ স ম ফিরোজ

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here