হাতিয়ায় শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪ তম জন্মদিন পালন

0
145

তাওহীদুল ইসলাম,হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালী হাতিয়া উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠক, বীর মুক্তিযোদ্ধা, ক্যাপ্টেন শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দিবসটি উপলক্ষে শনিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু‘র ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর শেখ কামাল সহ বঙ্গবন্ধু পরিবারের নিহত সকল সদস্যের আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: কায়সার খসরু এর সভাপতিত্বে প্রসাশনিক কর্মকতা মোঃ কামাল উদ্দিনের সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন, হাতিয়া প্রাণী সম্পদ কর্মকর্তা জামরুল ইসলাম, হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমির হোসেন, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা মো:সাজ্জাদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা এ কে এম মানছুরুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো:আমির হোসেন, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার আকবর হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার সুবাস চন্দ্র পাল, হাতিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা জাকির হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক, ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির সহকারী পরিচালক মো: বদিউজ্জামান, হাতিয়া সমাজসেবা অফিসার কাজী ইমরান হোসেন প্রমুখ।


হাতিয়ায় শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪ তম জন্মদিন পালন

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here