
মোহাম্মদ রায়হান,কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের ভাদাইরদেওল গ্রামের চাঁদনী আক্তার (১৫) নামে এক কিশোরী ঘরের পিছনে আম গাছের ডালের সাথে গলায় ওড়না পেছিয়ে আত্মহত্যা করেছে।
চাঁদনীর ঝুলন্ত লাশ দেখে তার ফুফাতো ভাই লাশ নামিয় রাখে। অতপর শমশেরনগর পুলিশ ফাঁড়ি ঘটনাস্থলে এসে ময়না তদন্তের জন্য লাশ মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।
ঘটনাটি ঘটেছে, শনিবার (৪ ফেব্রায়ারী) বিকাল সাড়ে ৩ ঘটিকার সময়। জানা যায়, চাঁদনী আক্তার শমশেরনগর ভাদাইরদেওল গ্রামের মিজান মিয়ার মেয়ে।
আরো জানা যায়, চাঁদনী আক্তার ছোট বেলা হতে ফুফির বাসাতে থাকতো। মাওলানা ফয়েজ আহমেদ পবলু বলেন পাশের জমিতে বাচ্ছারা খেলতেছে তারা চিৎকার করেছে ঝুলন্ত মেয়ে দেখতে পেয়ে,তারপর তাড়াতাড়ি করে লাশ উদ্ধার করা হয়।
এদিকে নিহতের পিতা মিজান মিয়া বলেন, আমার মেয়েকে শ্বাসরুদ্ধ করে মারা হয়েছে। শমশেরনগর পুলিশ ফাঁড়ির এসআই সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মেয়েটি কি কারণে আত্নহত্যা করেছে তা এখনো জানা যায়নি। নিহতের লাশ ময়লা তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট আসলে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে। বর্তমানে ঘটনায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড হয়েছে।













