
মোঃ রোকনুজ্জামান রোকন,কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
ভূরুঙ্গামারী উপজেলা যথাযথ মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (৭ই মার্চ) সকাল বেলা উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠন সারাদিন ব্যাপী নানা আয়োজনে কর্মসূচি পালন করে।
উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন- উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ,বাংলাদেশ পুলিশ ভূরুঙ্গামারী থানা, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ভূরুঙ্গামারী উপজেলা শাখা,বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ভূরুঙ্গামারী শাখা।কর্ম সূচী অনুযায়ী সকাল ১১ ঘটিকায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ৭ই মার্চ ২০২৩ জাতীয় দিবস উদযাপন উপলক্ষে চলচ্চিত্র প্রদর্শনী ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।
এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব দীপক কুমার দেব শর্মার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জনাব নূরুন্নবী চৌধুরী খোকন, বীর মুক্তিযোদ্ধা এ টি এম শাহজাহান মানিক, ওসি নজরুল ইসলাম, শিক্ষানবিশ এ এসপি রাসেল রানা প্রমুখ উপস্থিত ছিলেন। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে ৭ই মার্চের ভাষণ প্রচার ও সন্ধ্যায় উপজেলা পরিষদ মুক্ত মঞ্চে চলচ্চিত্র প্রদর্শনের আয়োজন করা হয়।













