
মোঃ মনিরুল ইসলাম খান,নিজস্ব প্রতিনিধি ময়মনসিংহ
গৌরীপুরের মাননীয় সংসদ সদস্য এ্যাডভোকেট নিলুফার আনজুম পপি সর্বস্তরের জনগণের সাথে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করেন।
গতকাল শুক্রবার ১৩ এপ্রিল ২০২৪ইং সন্ধ্যায় তিনি গৌরীপুরে নিজ বাসভবনে সাংবাদিক, সুশিল সমাজ, দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের জনগণের সাথে ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় উপস্থিত ছিল তরুন উদীয়মান নেতা বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মোঃ মাহমুদুল হাসান সাতাব। এছাড়াও উপস্থিত ছিল শ্যামগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও জাতীয় “দৈনিক ভোরের ডাকের” প্রতিনিধি মোঃ আল ইমরান সহ বিভিন্ন ইলেক্ট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ। এসময় উপস্থিত সকলের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন ও সকলের খোঁজ খবর নেন।
সকলের উদ্দেশ্য ঈদের শুভেচ্ছা বাণীতে এডভোকেট নিলুফার আনজুম পপি এমপি বলেন, “ঈদ একটি নির্মল আনন্দের আয়োজন। যদি বছরের দুবার ঈদ আসে তবে ঈদের আনন্দ সারা বছর ছড়িয়ে থাকুক আমাদের মাঝে। যেখানে মানুষ আত্নশুদ্ধির জন্য পরস্পরের মিলন বন্ধনের ঐক্যবদ্ধ হয়ে খুশী ভাগাভাগি করে নেয়।
নিজেদের অতীত জীবনের সব পাপ-কুলুশতা থেকে মুক্ত হয়ে পবিত্র অনুভুতি ধারন করেই পুর্নতা লাভ করে পবিত্র ঈদের খুশী। ইসলাম শান্তি ও কল্যাণের ধর্ম। এখানে হিংসা-বিদ্বেষ, হানাহানির কোনও স্থান নেই। মানবিক মূল্যবোধ পারস্পরিক সহাবস্থান, পরমতসহিষ্ণুতা ও সাম্যসহ বিশ্বজনীন কল্যাণকে ইসলাম ধারণ করে। ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে মুসলমানদের আত্মশুদ্ধি, সংযম, সৌহার্দ্য ও সম্প্রীতির মূলবন্ধন পরিব্যক্তি লাভ করুক এটাই হোক ঈদ উৎসবের ঐকান্তিক কামনা। সকলের জীবনে বয়ে উঠুক ঈদের খুশি দূর হউক সকল কুলশতা ও জটিলতা, আল্লাহ পবিত্র ঈদুল ফিতরের উচিলায় বিশ্বের সকল মানুষকে সবাইকে ক্ষমা করুক, হেফাজত করুক, সকলে যেন মানুষে মানুষে জাতিতে জাতিতে ভেদাভেদ ভুলে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করে বিশ্বকে শান্তির বসবাসযোগ্য স্থান হিসাবে গড়ে তুলে। তাহলেই না সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ নামটি মর্যাদা পায় সকল প্রাণীর উপরে।”













