নড়াইলে পুলিশের অভিযানে ১ বছর ২ মাস সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

0
138

খন্দকার ছদরুজ্জামান,নড়াইল জেলা প্রতিনিধি

অদ্য ১৩ এপ্রিল ২৪ সকাল ০৭:২০ ঘটিকার সময় লোহাগড়া থানার মামলায় ১ বছর ২ মাসের সশ্রম কারাদণ্ড ও ৫,০০০/- টাকা জরিমানাপ্রাপ্ত আসামি মোঃ নয়ন মিয়া ওরফে নয়ন শেখ (২৫) কে গ্রেফতার করেছে নড়াইল জেলার লোহাগড়া থানার লাহুড়িয়া তদন্ত কেন্দ্রের পুলিশ। গ্রেফতারকৃত আসামি মোঃ নয়ন মিয়া ওরফে নয়ন শেখ (২৫) নড়াইল জেলার লোহাগড়া থানার লাহুড়িয়া পঁচাশিপাড়া গ্রামের মোঃ ওলিয়ার রহমানের ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে লাহুড়িয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ সেলিম উদ্দীন এর তত্ত্বাবধানে এএসআই (নিঃ) কামরুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে নড়াইল জেলার লোহাগড়া থানার লাহুরিয়া পঁচাশিপাড়া গ্রামের নিজ বাড়ি হতে তাকে গ্রেফতার করে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় ওয়ারেন্ট তামিলে জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।


নড়াইলে পুলিশের অভিযানে ১ বছর ২ মাস সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here