ঘুর্ণিঝড় মিধিলির কারণে নাইক্ষ্যংছড়িতে ক্ষতির মুখে দরিদ্র কৃষকরা

0
145

প্রজ্ঞাজ্যোতি বড়ুয়া,নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি

ঘুর্ণিঝড় হামুনের ব্যাথা কৃষকের শেষ হতে না হতে আবার আসলো ঘুর্ণিঝড় মিধিলা। এই ঘুর্ণিঝড় মিধিলার কারণে অশ্রু সমুদ্রে পরিনিত হলো নাইক্ষ্যংছড়ি উপজেলার দরিদ্র কৃষকের। ঘুর্ণিঝড় হামুনের মত মিধিলা বাতাসের চাপ সৃষ্টি না করলেও যত টুকু ঝড়,বাতাসের চাপ সৃষ্টি করেছে সে টুকু চাপেই ভাসিয়ে নিয়ে গেল নাইক্ষ্যংছড়ি উপজেলার হত দরিদ্র কৃষকের।

কারো ধান ক্ষেত পানিতে, কারো মাঠিতে, আবার কারো সবজি ফসল মাঠিতে তলিয়ে গিয়ে অধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ক্ষয়ক্ষতির বিষয়ে কৃষকদের কাছ থেকে জানতে চাইলে কৃষকরা জানান কেউবা ব্যাংক থেকে লোন, আবার কেউ স্থানীয় মাহাজন থেকে লাভের উপর টাকা নেয়। আবার কেউ ধানের উপর টাকা নিয়ে কৃষি কাজ করেছে।

এখন ঘুর্ণিঝড় হামুনের ব্যাথা কাটিয়ে উঠতে না উটতে আবার আসলো ঘুর্ণিঝড় মিধিলা। এই ঘুর্ণিঝড় মিধিলার কারণে আবার নিয়ে গেল কৃষকের ফসল। যার কারণে কৃষকের অধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ব্যাংক ও স্থানীয় মাহাজন থেকে নেওয়া টাকা কিভাবে দিবে সে বিষয় নিয়ে চিন্তাতে ভুগছে দরিদ্র কৃষকরা।


ঘুর্ণিঝড় মিধিলির কারণে নাইক্ষ্যংছড়িতে ক্ষতির মুখে দরিদ্র কৃষকরা

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here