ঘূর্ণিঝড় মিধিলির তান্ডব ও টানা বৃষ্টিতে ক্ষতির মুখে উখিয়ার কৃষক’রা

0
122

প্রসেনজিত বড়ুয়া,উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি

ঘূর্ণিঝড় মিধিলি যেভাবে আঘাত করার কথা ছিল সেভাবে আঘাত না করলেও ছোটখাটো কিছু তান্ডব চালিয়েছে আর তার মধ্যে ছিল টানা বৃষ্টি এতে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে কৃষকরা।

উখিয়া উপজেলায় সাধারণত কম বেশি অনেকে কৃষি কাজ করে এবং তারা ভালো ধানের আশায় এই কাজ করেন তারপর সেখান থেকে চাল উৎপাদন করে নিজেদের চাহিদা পূরণ করে তারা বাহিরে বিক্রি করেও আয় করেন। কিন্তু এইবার সবকিছু ঠিকটাক থাকলেও শেষ মূহুর্তে অর্থাত ধানের জমিন থেকে যখন ধান ঘরে তোলার অপেক্ষায় তখনই ঘূর্ণিঝড় মিধিলির আগমনে বেশিরভাগ ধানের চারা হয়ে যায় লন্ডবন্ড। যেমন মিধিলির আগমনের কারণে ঝোড়ো বাতাসে ধানের চারা মাটিতে লুটিয়ে পড়ে এবং সাথে টানা বৃষ্টিতে ধানের উপরে পানি উঠে যায় আর তাতে ধান ঝরে যায় এবং নষ্ট হয়ে যায়। এতে চরম ভাবে ক্ষতির মুখে পড়েছে উখিয়ার কৃষকরা।

কিছুসংখ্যক কৃষকের সাথে কথা বললে তারা জানান প্রতি বছরেই তারা দুই মৌসুম কৃষি কাজ করতে পারেন আর তাতেও অনেককিছুর সাথে মোকাবিলা করতে হয় তার মধ্যে সবচেয়ে বেশি ভয়ের নাম থাকে প্রকৃতি এবং সবকিছু থাকে ওয়েদারের হাতে কিন্তু এইবার মিধিলি এমন মূহুর্তে আঘাত এনেছে যে মূহুর্তে ধান ঘরে তোলার অপেক্ষায় ছিল কৃষকরা। কৃষকদের এমন আঘাতে অনেক কৃষকরা হয়ে গেছে দিশেহারা।


ঘূর্ণিঝড় মিধিলির তান্ডব ও টানা বৃষ্টিতে ক্ষতির মুখে উখিয়ার কৃষক’রা

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here