বিজয় দিবসে পূর্বধলা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান ডানোর বিজয় মিছিল

0
60

মোঃ সাখাওয়াত হোসেন মামুন,পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে পূর্বধলায় বিশাল বিজয় মিছিল করেন, পূর্বধলা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান ডানো।

সকাল ১১ টায় প্রায় অর্ধশত মোটরসাইকেল নিয়ে পূর্বধলা উপজেলার জনবহুল এলাকা শ্যামগঞ্জ বাজার থেকে পূর্বধলা বাজার পর্যন্ত এবং পূর্বধলা বাজারের বিভিন্ন অংশে মোটরসাইকেল সোডাউন করেন তিনি। তারপর পূর্বধলার কৃতি সন্তান কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ সভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদক এবং নেত্রকোনা জেলা বিএনপির সদস্য এ এস এম শহীদুল্লাহ্ ইমরান এর বিজয় বিছিলে অংশ নেয়।

আসাদুজ্জামান ডানো বলেন, “৩০ লক্ষ শহীদের বিনিময়ে অর্জিত আমাদের এই বিজয়। শ্রদ্ধা জানাই তাদের প্রতি যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি। গভীরভাবে স্মরণ করছি সাবেক রাষ্টপতি ও স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের প্রতি। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল পূর্বধলা উপজেলা শাখার পক্ষ থেকে পূর্বধলাবাসীকে জানাই বিজয়ের শুভেচ্ছা। আমার নেতা শহীদুল্লাহ্ ইমরান ভাইয়ের ডাকে আমরা পূর্বধলা উপজেলা যুবদল সবসময় ঐক্যবদ্ধ। যেকোনো লড়াই সংগ্রামে আমরা দেশের জন্য আমরা লড়ে যাবো৷ আর যারা দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে তাদের বলে রাখি, সাবধান হয়ে যান আপনাদের আর কোনো ছাড় দেওয়া হবে না। এখনো সময় আছে সঠিক পথে চলে আসুন।”

এসময় প্রধানঅতিথি হিসেবে বক্তব্য রাখেন পূর্বধলার কৃতিসন্তান কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ সভাপতি ও নেত্রকোনা জেলা বিএনপির সদস্য এ এস এম শহীদুল্লাহ্ ইমরান।

এসময় আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা আলহাজ্ব আহম্মাদ আলী সরকার, আলহাজ্ব আঃ গনি আলহাজ্ব আঃমান্নান, আজিমুদ্দীন তালুকদার, সাজ্জাদ হোসেন তাং, গোলজার হোসেন, সাইদুল ইসলাম, আঃ মালেক, আঃ জলিল, ডাঃ লতিফুর রহমান, শেখ আঃ রাশিদ, বিশকাকুনী ইউনিয়নের সাবেক চেয়াম্যান নাজমুল হুদা ফিরোজ, আনিসুজ্জামান আনিস, ইঞ্জিনিয়ার রুকন সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


বিজয় দিবসে পূর্বধলা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান ডানোর বিজয় মিছিল

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here