মৌলভীবাজারে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

0
80

মৌলভীবাজার জেলা প্রতিনিধি

মৌলভীবাজারের কুলাউড়ায় জেলা পরিষদের সাবেক সদস্য বদরুল আলম সিদ্দিকী নানুকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে ভাটেরা ইউনিয়ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। নানু ভাটেরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন।

কুলাউড়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুজন তালুকদার গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছারের সার্বিক দিকনির্দেশনায় সোমবার রাতে ভাটেরা ইউনিয়ন বাজার এলাকায় অভিযান চালিয়ে নানুকে গ্রেপ্তার করা হয়।

সুজন তালুকদার আরও বলেন, নানুর বিরুদ্ধে থানায় বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় মামলা রয়েছে। মঙ্গলবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়।


মৌলভীবাজারে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here