ভোলার লালমোহনে নদী থেকে লাগেজ ভর্তি তরুণীর ভাসমান মরদেহ উদ্ধার

0
49

জসিম মাতাব্বর,বিশেষ প্রতিনিধি ভোলা

ভোলার লালমোহন উপজেলায় নদী থেকে লাগেজ ভর্তি অর্ধগলিত অজ্ঞাত পরিচয়ের এক তরুণীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে লালমোহন থানা পুলিশ।

গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার বদরপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সেনের হাওলা স্থানে তেঁতুলিয়া নদীতে থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম জানিয়েছেন, স্থানীয় জেলেদের সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরেছি। এরপর ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠিয়ে নদী থেকে মরদেহটি উদ্ধার করে নৌ-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তারা মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছেন।

এ ঘটনায় আপাতত অপমৃত্যুর একটি মামলা দায়ের করা হবে। অন্যান্য আইনি কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি জানান।


ভোলার লালমোহনে নদী থেকে লাগেজ ভর্তি তরুণীর ভাসমান মরদেহ উদ্ধার

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here