ভোলার লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তার বিদায় সংবর্ধনা

0
47

এম রিয়াজ উদ্দিন,লালমোহন (ভোলা) প্রতিনিধি

ভোলার লালমোহন উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদুল ইসলাম ঝালকাঠি জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসাবে পদোন্নতি জনিত কারণে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

বুধবার রাতে উপজেলা প্রশাসন লালমোহন, ভোলা এর আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে এ বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

সহকারী কমিশনার ভূমি এহসানুল হক শিপনের সভাপতিত্বে ও যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ খলিলুর রহমান ইমন এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা বিএনপির সদস্য সচিব মো. শফিকুল ইসলাম বাবুল, যুগ্ম আহবায়ক মো. ফরিদ উদ্দিন, শোহেল আজীজ শাহীন, মো. শফিউল্লাহ হাওলাদার, পৌর বিএনপির সদস্য সচিব মো. জাকির ইমরান,উপজেলার বিভিন্ন দপ্তরের অফিসার বৃন্দসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

বিদায়ী নির্বাহী অফিসার মোঃ তৌহিদুল ইসলাম বলেন, দীর্ঘদিন আপনাদের সাথে কাজ করেছি, যদি কোন ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, সকলে আমার জন্য ও আমার পরিবারের জন্য দোয়া করবেন।


ভোলার লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তার বিদায় সংবর্ধনা

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here