
তাছলিমা আক্তার,রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি:
রায়পুরা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদস্য সংগ্রহ ও কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
২৪ সেপ্টেম্বর রোজ শনিবার সকালে রায়পুরা আওয়ামীলীগ কার্যালয়ে রায়পুরা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক ফরহাদ হোসেন চান মিয়া খাঁর সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক জজ মাহমুূদ অনুষ্ঠানের প্রধান হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশের আওয়ামীলীগ কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য এড: এবি এম রিয়াজুল কবির কাউছার।
এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের শিল্প ও বাণিজ্যিক বিষয়ক সম্পাদক আনোয়ারুল আজিম সাদেক,রায়পুরা উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফজাল হোসাইন, নরসিংদী প্রতিবন্ধী বিষয়ক সম্পাদক আনোয়ারুল পারভেজ টিংকু, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কার্যকরী সদস্য হুমায়ুন কবির মনির, নরসিংদী জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মো:দীপু মাহমুূদ, নরসিংদী জেলা প্রস্ততি কমিটির আহবায়ক এনাতুল্লাহ ভূঁইয়া, স্বেচ্ছাসেবক লীগ নরসিংদী জেলার সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক লায়ন মো : আবুল হোসেন,উপজেলা ছাএলীগের সাবেক সভাপতি এ কে এম মহিউদ্দীন, রায়পুরা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ যুগ্ম আহবায়ক টিপু সুলতান,রায়পুরা পৌরসভা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো: আলমগীর হোসেন,বিশিষ্ট ঠিকাদার মশিউর রহমান কনক,রায়পুরা পৌর আওয়ামীলীগের সহ – সভাপতি মো:হারুনুর রশিদ ভূঁইয়া, হাইরমারা ইউপি সদস্য সাইফুল ইসলাম,মুক্তিযোদ্ধা যুব কমান্ড রায়পুরা উপজেলা সভাপতি মো: কামাল উদ্দীন ও সাধারণ সম্পাদক বকুল মিয়া, দপ্তর সম্পাদক সাংবাদিক শফিকুল ইসলাম প্রমূখ।













