ঘোড়াঘাটে বিশ্ব খাদ্য দিবস পালিত

মোঃ কাফি হোসেন,ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:

“কাউকে পশ্চাতে রেখে নয়। ভালো উৎপাদনে উত্তম পুষ্টি, সুরক্ষিত পরিবেশ ও উন্নত জীবন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে দিনাজপুরের ঘোড়াঘাটে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৬ই অক্টোবর) সকালে ঘোড়াঘাট উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি অফিস সভা কক্ষে, উপজেলা কৃষি কর্মকর্তা এখলাছ হোসেন সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাফিউল আলম।

এসময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রুহুল আমিন, ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু হাসান কবির, ৪নং ঘোড়াঘাট ইউ’পি চেয়ারম্যান আসাদুজ্জামান ভুট্টু, উপজেলা খাদ্য পরিদর্শক আবু রায়হান হক সহ অনেকে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক এবং অনুষ্ঠানটির সহযোগিতায় ছিলেন একশন এইড।


ঘোড়াঘাটে বিশ্ব খাদ্য দিবস পালিত

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles