বালুবাহী অবৈধ ট্রলির চাঁপায় শিশুর মৃত্যু

মাদারীপুর জেলা প্রতিনিধি:

মাদারীপুরের কালকিনিতে বালুবাহী অবৈধ ট্রলির চাঁপায় মোঃ সামিউল ইসলাম (৪) নামে এক শিশু নিহত হয়েছে। নিহত শিশু সামিউল উপজেলার এনায়েতনগর এলাকার মৌলভীকান্দি গ্রামের কালু সিকদারের ছেলে। আজ বুধবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক ট্রলি চালকের দৃষ্টান্তমূলক বিচারের দাবি করেছেন নিহত শিশু সামিউলের পরিবার।

পুলিশ ও হাসপাতাল সুত্রে জানাগেছে, শিশু সামিউল তার বাড়ির পাশের রাস্তায় একা খেলতে ছিল। এসময় বালুবাহি একটি ট্রলি এসে পেছন থেকে তাকে চাঁপা দেয়। এতে শিশু সামিউল গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কালকিনি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষনা করেন।

নিহত শিশুর স্বজন মাইনুল জানান, শিশু সামিউলকে অবৈধভাবে একটি ট্রলি চাঁপা দিয়ে মেরে ফেলেছে। আমরা ঐ চালকের বিচার চাই।
এ ব্যাপারে কালকিনি থানার অফিসার ইনচার্জ মোঃ শামিম হোসেন জানান, শিশু সামিউলের ট্রলির চাঁপায় মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।


বালুবাহী অবৈধ ট্রলির চাঁপায় শিশুর মৃত্যু

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles