
মোঃ মনিরুল ইসলাম খান,নিজস্ব প্রতিনিধি ময়মনসিংহ
গৌরীপুর উপজেলাধীন ১০নং সিধলা ইউনিয়নের হাসনপুর বাজারে গত ২০ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ৬.০০ ঘটিকায় গ্রাম আদালত বিষয়ক ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
গ্রাম আদালত সক্রিয়করন প্রকল্প পর্যায় ০৩ ইউএনডিপি ও ইউরোপিয়ান ইউনিয়নের সহায়তায় অনুষ্ঠিত হয়। সভায গ্রাম আদালতের কার্যক্রম, বিচারিক প্রক্রিয়া ও এর সুবিধাসমূহ সম্পর্কে জনসচেতন করা হয়। এসময় উপজেলা কো-অর্ডিনেটর মোঃ জিয়াউর ইসলাম গ্রাম আদালতের ধারণাগুলো সুস্পষ্ট ভাবে তুলে ধরে সচেতনা মূলক দিক নির্দেশনা দেন। তিনি বলেন, “গ্রাম আদালতের মাধ্যমে তিন লাখ টাকা পর্যন্ত ফৌজদারি ও দেওয়ানি মামলার দ্রুত নিষ্পত্তি সম্ভব। এটি গ্রামের সাধারণ মানুষের জন্য সহজ, সাশ্রয়ী ও কার্যকর একটি বিচার ব্যবস্থা। সকলের উচিত এই সেবার সুযোগ গ্রহণ করে আইনি জটিলতা দ্রুত সমাধান করা।” এছাড়া উপস্থিত ছিলেন ইউপি সদস্য মিজানুর রহমান সহ স্থানীয়রা।





