ঘোড়াঘাটে মোটরসাইকেলের ধাক্কায় এক আদিবাসী যুবকের মৃত্যু

মোঃ কাফি হোসেন,ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:

রাস্তা পার হতে গিয়ে মোটরসাইকেলের ধাক্কায় কাউলুস মার্ডি (৩২) নামে এক আদিবাসী যুবক নিহত হয়েছে। আহত হয়েছে মোটরসাইকেলের দুই আরোহী।

শুক্রবার (৪ নভেম্বার) দুপুরে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মিশনমোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত কাউলুস মার্ডি ঘোড়াঘাট উপজেলার আবিরেরপাড়া গ্রামের মৃত শিবচরণ মার্ডির ছেলে।

অপরদিকে গুরুতর আহত মোটরসাইকেল আরোহীরা হলো ইকবাল হোসেন মন্ডলের ছেলে রাকিব হাসান (১৮) ও মতিন মন্ডলের ছেলে বুলেট (২১)। তারা দুজন পাশ্ববর্তী গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার বাগদা গ্রামের বাসিন্দা এবং সম্পর্কে তারা আপন চাচা-ভাতিজা।

স্থানীয়দের মাধ্যম দিয়ে পুলিশ জানায়, শুক্রবার দুপুরে আহত চাচা-ভাতিজা মোটরসাইকেল নিয়ে ঘোড়াঘাট থেকে রানীগঞ্জ বাজারের দিকে যাচ্ছিল। একই সময় রাস্তা পার হবার চেষ্টা করছিল নিহত কাউলুস। মোটরসাইকেলটি মিশনমোড়ে পৌঁছালে রাস্তার মাঝে কাউলুসকে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের তিনজনকে উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
হাসপাতালেই প্রাণ যায় কাউলুসের। আহত দুজনের অবস্থাও গুরুতর হওয়ায় তাদেরকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে কর্তব্যরত চিকিৎসক।

ঘোড়াঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মমিনুল ইসলাম বলেন,‘উভয়পক্ষের লোকজনকে থানায় ডাকা হয়েছে। তারা আসলেই আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


ঘোড়াঘাটে মোটরসাইকেলের ধাক্কায় এক আদিবাসী যুবকের মৃত্যু

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles