বিয়ানীবাজারের সন্তান সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি মিশফাক আহমদ মিশুর ইন্তেকাল

শাহরিয়ার রহমান,বিয়ানীবাজার (সিলেট) প্রতিনিধি:

সম্মিলিত নাট্য পরিষদ সিলেট এর সভাপতি ও মহানগর জাসদের সভাপতি মিশফাক আহমেদ মিশু ইন্তেকাল করেছেন (ইন্না … রাজিউন)। শনিবার ভোরে তিনি সিলেটের নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি স্ত্রী,১ ছেলে সহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের জানাজার নামাজ আজ বাদ মাগরিব হযরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

সম্মিলিত নাট্য পরিষদ সিলেট এর সাধারণ সম্পাদক রজত কান্তি বিষয়টি নিশ্চিত করে জানান,শনিবার ভোরে বাসায় হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে যায় বলে পারিবারিক সূত্রে জানা গেছে। ধারণা করা হচ্ছে তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন।

সিলেট জেলা আওয়ামী লীগ ও জাসদের শোক : মিশফাক আহমেদ চৌধুরী মিশুর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী,সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ নাসির উদ্দিন খান ও জেলা জাসদের সভাপতি লোকমান আহমদ ও সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া।
শোক প্রকাশ করেছেন সম্মিলিত নাট্য পরিষদ বিয়ানীবাজারের সভাপতি আব্দুল ওয়াদুদ ও সাধারণ সম্পাদক তন্ময় পাল চৌধুরী।

পৃথক শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, মিশফাক আহমেদ চৌধুরী মিশু’র মুত্যুতে সিলেটের সাংস্কৃতিক অঙ্গনে যে শূন্যতার সৃষ্টি হয়েছে তা সহজে পূরণ হবার নয়। নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

প্রসঙ্গত,মিশফাক আহমেদ মিশু বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের বাহাদুরপুর এলাকার চৌধুরী পরিবারের সন্তান।


বিয়ানীবাজারের সন্তান সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি মিশফাক আহমদ মিশুর ইন্তেকাল

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles