ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার দ্বারা রোগী লাঞ্চিত।

মোঃ কাফি হোসেন,ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:

শনিবার (৫ নভেম্বর) সকাল ১১টায় সৌমিক নামের এক লোক তার শশুরের কোমরের ব্যথা নিয়ে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন চিকিৎসার জন্য। সে জানতে পারে এখানে অর্থোপেডিক্স বিষয়ে একজন ডাক্তার বসেন, যার নাম ডাঃ পিয়াংঙ্ক কুন্ডু। ডাক্তারের রুমের দিকে যাওয়ার সময় ডাক্তার রুম থেকে বের হয়ে যাচ্ছে, তাই সৌমিক তাকে বলেন, স্যার কোথাও যাচ্ছেন না কি? সে উত্তরে বলেন, বিড়ি টানতে যাচ্ছি, যাবেন? গেলে আসেন। তার এই কথায় সে হতভম্বো হয়ে যায়। কারন সৌমিক ধুমপান করেন না। পরবর্তীতে সৌমিক টিএইচও মহাদয়ের কাছে গেলে টিএইচও সেই ডাক্তার কে ডেকে পাঠায়, ডাক্তার পিয়াংঙ্ক কুন্ডু এসে আর চড়াও হন যে, কেন সে টিএইচও স্যারের কাছে এই অভিযোগ করেন। এই খবর ছড়িয়ে গেলে এলাকা বাসি হাসপাতাল চত্বরে এসে ভির করেন। পরে টিএইচও ডাঃ পিয়াংঙ্কর বিরুদ্ধে ব্যবস্থা নিবেন বলে আশ্বাস দেন।


ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার দ্বারা রোগী লাঞ্চিত।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles