পঞ্চগড়ে ইউপি সদস্যকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

মোঃ শাহানশাহ সোহান,তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি:

পঞ্চগড় সদর উপজেলার ৮ নং ধাক্কা মারা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. আশরাফুল ইসলাম , ১, ২, ও ৩ নং ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য মোছা: সুরাইয়া বেগম ও তার স্বামী মো: সাবুল কে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এরপর ইউপি সদস্য আশরাফুল ইসলাম, এবং ইউপি সদস্য সুরাইয়া বৃহস্পতিবার বিকেলে পঞ্চগড় জেলা প্রেস ক্লাবে সাংবাদিকের নিয়ে একটি সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।

এসময় লেখিত বক্তব্য তারা বলেন, উপজেলার যতনপুকুরি গ্রামের লতিফুর রহমানের স্ত্রী শাহার বানু ৬, ৯৮, ৭০০ টাকার আত্মসাৎ এর অভিযোগ এনে আমাদের নামে গত ২৭ অক্টোবর পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি গণ অভিযোগ করেন, এরপরে নির্বাহী অফিসার তদন্তের জন্য পঞ্চগড় সদর থানায় দায়িত্ব দেন ।
কিন্তু নির্বাহী অফিসারের আদেশ অমান্য করে পরে পঞ্চগড়ে নারী শিশু নির্যাতন ট্রাইব্যুনালে সাহার বানু বাদী হয়ে গত ৬ নভেম্বর একটি ধর্ষণের অভিযোগ এনে মামলা করেন। যাহার মামলা নং- ২১১/২২ এ বিষয়ে সংবাদ সম্মেলনে মহিলা ইউপি সদস্য সুরাইয়া বলেন, নির্বাচিত হওয়ার পর থেকে আমাদের নামে ষড়যন্ত্র মূলক অভিযোগ করে আছে এই কুচক্র মহলটি।

পঞ্চগড় নির্বাহী অফিসার বরাবর ৬৯ জন মিলে একটি গণ অভিযোগ করেন, পরে জানতে পারলাম দুই তিন জন মিলে সবগুলো সই করে এই অভিযোগ দাখিল করেন। আমাদের নামে এভাবে মিথ্যা অভিযোগ এবং মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। এবিষয়ে তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি এর সাথে দ্রুত এ মিথ্যা মামলা থেকে তাদের নাম প্রত্যাহারের দাবি জানান তিনি ।


পঞ্চগড়ে ইউপি সদস্যকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles