এসএসসিতে সর্বোচ্চ জিপিএ প্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান পিএইচজি সরকারি উচ্চ বিদ্যালয়

0
98

শাহরিয়ার রহমান শফি,বিয়ানীবাজার (সিলেট) প্রতিনিধি:

সিলেট শিক্ষাবোর্ডের অধীনে বিয়ানীবাজার উপজেলা থেকে এসএসসি পরীক্ষায় সর্বোচ্চ জিপিএ প্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান পিএইচজি সরকারি উচ্চ বিদ্যালয়। সোমবার দুপুর ১২ টায় এই পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়।

উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়,মাধ্যমিক পর্যায়ে উপজেলার একমাত্র সরকারি শিক্ষা প্রতিষ্ঠান পিএইচজি সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করে ২৩০ জন শিক্ষার্থী। এর মধ্যে পাস করেছে ২২০ জন। উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থী ৩৭ জন,পাশের হার ৯৫.৬৬।

পিএইচজি সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল হেকিম বলেন,এবারের পরীক্ষায় সর্বোচ্চ জিপিএ প্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে আমাদের বিদ্যালয় সাফল্য অর্জন করেছে । এবারের মতো আগামীতেও এ ধারা অব্যাহত রাখতে সকলের সহযোগিতা কামনা করতেছি।


এসএসসিতে সর্বোচ্চ জিপিএ প্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান পিএইচজি সরকারি উচ্চ বিদ্যালয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here