তেঁতুলিয়া বুড়াবুড়ি সার বিক্রয়ে অনিয়মের দায়ে ডিলারের অর্থদন্ড

0
100

মোঃ শাহানশাহ সোহান,তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি:

সার বিক্রয়ে অনিয়মের দায়ে তেঁতুলিয়ার বুড়াবুড়ি ইউনিয়নের বিসিআইসি’র এক ডিলারকে মোবাইল কোর্টে ৩০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।

আজ সোমবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসনের উদ্যোগে বুড়াবুড়ি ইউনিয়নে মোবাইল কোর্ট পরিচালনাকালে সরকার কর্তৃক সারের নির্ধারিত মূল্য তালিকা প্রদর্শন না করে সার বিক্রয়,গ্রাহককে বিক্রয় রশিদ প্রদান না করা এবং বিক্রয় রেজিস্টারের সঠিকতা না থাকার দায়ে বিসিআইসি’র এক ডিলারকে আটক করা হয়। এ সময় সার বিক্রয়ে এ সকল অনিয়ম ও অপরাধ স্বীকার করায় বুড়াবুড়ি বাজারে বাংলাদেশ রসায়ন শিল্প সংস্থার (বিসিআইসি) ডিলার মেসার্স রুম্পা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোস্তফা জামানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ধারা লংঘনের দায়ে ৩০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোহাগ চন্দ্র সাহা এ দণ্ডাদেশ দেন। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ তারেক হোসেন এবং তেঁতুলিয়া মডেল থানার এসআই জাহাঙ্গীর সঙ্গীয় ফোর্সসহ উপস্থিত ছিলেন।


তেঁতুলিয়া বুড়াবুড়ি সার বিক্রয়ে অনিয়মের দায়ে ডিলারের অর্থদন্ড

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here