সাবেক এমপি শাহজাহান খান বাবা – মায়ের পাশে শায়িত

কাজী মাহতাব উদ্দিন,পটুয়াখালী জেলা প্রতিনিধি:

বরিশালে বিএনপির গণসমাবেশে যাওয়ার পথে সন্ত্রাসী হামলায় নিহত পটুয়াখালী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পটুয়াখালী -৩ (গলাচিপা -দশমিনা) আসনের সাবেক সংসদ সদস্য ও বর্তমান জেলা বিএনপি কার্যনির্বাহী সদস্য শাহজাহানের দাফন সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (২৯ নভেম্বর) বাদ আসর ৬ষ্ঠ দফা জানাজা নামাজ শেষে পটুয়াখালীর চিকনিকান্দি শাহজাহান খানের নিজ গ্রামে পারিবারিক গোরস্তানে বাবা মায়ের কবরের পাশে দাফন করা হয়।

প্রতিটি জানাজায় বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

জেলা বিএনপি সূত্রে বলা হয়েছে, গত ৫ নভেম্বর বরিশালে অনুষ্ঠিত বিএনপির গণসমাবেশে যাওয়ার পথে বরিশাল – পটুয়াখালী মহাসড়কের তেলিখালী এলাকায় সন্ত্রাসী হামলার শিকার হন তিনি, এর পর থেকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।


সাবেক এমপি শাহজাহান খান বাবা – মায়ের পাশে শায়িত

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles