পটুয়াখালীতে জিও ব্যাগ ফেলে নদী ভাঙ্গন রোধ প্রকল্পের উদ্বোধন

কাজী মাহতাব উদ্দিন,পটুয়াখালী জেলা প্রতিনিধি:

গুলীশাখালী নদীর তীরবর্তী পটুয়াখালী সদর উপজেলার ছোট বিঘাই ইউনিয়নের বাঁশতলা এলাকায় ভেড়িবাঁধ রক্ষায় নদীতে জিও ব্যাগ ফেলে ভাঙ্গন রোধ প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।

গতকাল মঙ্গলবার (২৯ নভেম্বর) সকাল ১০ টায় স্থানীয় উপজেলা ভাইস চেয়ারম্যান ও পটুয়াখালী জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ মোহাম্মদ সোহেল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ
কাজের উদ্বোধন করে।

ছোট বিঘাই ইউনিয়নের চেয়ারম্যান আলতাফ হাওলাদার জানান, কাজীর হাট থেকে বাঁশতলা পর্যন্ত ১০০ মিটারের অধিক ভাঙ্গন কবলিত এলাকায় জিও ব্যাগ ফেলে কাজের উদ্বোধন করা হয়।

আনুষ্ঠানিক ভাবে এ কাজের উদ্বোধন করেন উপজেলা ভাইস-চেয়াম্যান ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছোট বিঘাই ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আলতাফ হাওলাদার, অত্র ইউনিয়নের ইউপি সদস্য গণ ও স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের নেতৃবৃন্দ।


পটুয়াখালীতে জিও ব্যাগ ফেলে নদী ভাঙ্গন রোধ প্রকল্পের উদ্বোধন

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles