তেঁতুলিয়ায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামের ভিত্তি প্রস্তর স্থাপন

0
126

মোঃ শাহানশাহ সোহান,তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি:

তেঁতুলিয়ায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বাস্তবায়নে প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ কাজের (২য় পর্যায়) ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।

আজ বুধবার (৩০ নভেম্বর) সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জনাব মো. জাহিদ আহসান রাসেল এমপি মহোদয় ।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব জনাব মেজবাহ উদ্দিন মহোদয়।

এ সময় পঞ্চগড় জেলা প্রশাসক জনাব জহুরুল ইসলাম মহোদয়,সুযোগ্য পুলিশ সুপার জনাব এস, এম, সিরাজুল হুদা,পিপিএম,উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব কাজী মাহমুদুর রহমান,উপজেলা নির্বাহী অফিসার জনাব সোহাগ চন্দ্র সাহা,উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব ইয়াছিন আলী মন্ডল,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জনাব কাজী মাহবুবুর রহমান,বীর প্রতীক জনাব আব্দুল মান্নানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ,বীর মুক্তিযোদ্ধাগণ, উপজেলা ক্রীড়া সংস্থা,স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থীগণ ও উপজেলা আওয়ামী লীগসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


তেঁতুলিয়ায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামের ভিত্তি প্রস্তর স্থাপন

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here