ইসলামী আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি জেলা শাখার পক্ষ থেকে জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান।

0
161

রবিউল হোসেন জিহাদ,খাগড়াছড়ি সদর প্রতিনিধি:

আজ ৪/১২/২০২২ ইং রোজ রবিবার সকাল ১১ ঘটিকার সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি জেলা শাখার সম্মানিত সভাপতি,মাওলানা দেলোয়ার হোসাইন সহ সভাপতি আব্দুল জাব্বার গাজী ও সেক্রেটারী, মাওলানা কাউছার আজিজী এর নেতৃত্বে পাবলিক পরীক্ষায় ধর্মীয় শিক্ষা পূর্বের ন্যায় বহাল,শিক্ষার সর্বস্তরে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করা, শিক্ষা সিলেবাস থেকে ঈমান আকিদা বিধ্বংসী অবৈজ্ঞানিক ডারউইনের বিবর্তনবাদ বাদ দেওয়ার দাবিতে খাগড়াছড়ি জেলার বিভিন্ন পয়েন্টে লিফলেট বিতরণ করা হয়।

এবং সম্মানিত জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকে স্মারকলিপি প্রদান করা হয়। উক্ত লিফলেট বিতরণ ও জেলা প্রশাসক কে স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন আই এ বি জেলা শাখার সভাপতি ও সেক্রেটারীসহ ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ জেলা সেক্রেটারি মোঃ আল আমিন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের জেলা শাখার সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক রবিউল হোসেন জিহাদ সহ জেলা শাখার বিভিন্ন অঙ্গসহযোগী সংগঠনের গুরুত্বপূর্ণ জেলা দায়িত্বশীল ও নেতৃবৃন্দগণ।


ইসলামী আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি জেলা শাখার পক্ষ থেকে জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here