
মোঃ কামরুল হাসান,চট্টগ্রাম জেলা প্রতিনিধি:
মিরসরাই থানা পুলিশের অভিযানে ১০০৫ পিচ ইয়াবাসহ ১ জনকে গ্রেফতার করা হয়েছে।
গতকাল উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের গাছবাড়ীয়া এলাকার জনৈক নূর শাহ ফকির বাড়ীর সামনে থেকে যাত্রীবাসী শ্যামলী পরিবহনে অভিযান চালিয়ে বাস যাত্রী আলমগীরকে ইয়াবাসহ গ্রেফতার করে।
সে সন্দ্বীপ উপজেলার মুছাপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মুছাপুর গ্রামের সৈয়দ সারেং বাড়ীর ফখরুল ইসলামের পুত্র।





