কালিগঞ্জে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে এডভোকেসি সভা অনুষ্ঠিত

0
130

আব্দুস ছাত্তার,কা‌লিগঞ্জ (সাতক্ষীরা) প্রতি‌নি‌ধি:

সময়মতো নিলে পরিবার পরিকল্পনা পদ্ধতি, শিশু ও মাতৃস্বাস্থ্যের হবে উন্নতি এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কালিগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে ১৪ ডিসেম্বর বুধবার বেলা সা‌ড়ে ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কনফারেন্স রুমে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ ২০২২ উপলক্ষে এক এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

আগামী ১৭ ডিসেম্বর থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত সপ্তাহব্যাপী পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ অনুষ্ঠিত হবে। পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উদযাপন উপলক্ষে এডভোকেসি সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিবার পরিকল্পনা (ভারপ্রাপ্ত) কর্মকর্তা
ডাঃ প্রবীর কুমার মুখার্জি। মথুরেশপুর ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ শাহ আলমের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজমুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, তথ্য ও সাংস্কৃতিক এসএম, আহম্মাদ উল‌্যাহ বাচ্চু, সাবেক এফ পি আই শংকর কুমার সিংহ।

অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা বিভাগের মোঃ মনিরুল ইসলাম, এফ ডব্লিউ ভি মোছাঃ আনোয়ারা খাতুন, এফপিএফ মোঃ মিজানুর রহমান, এফ ডব্লিউ এ পরিবার কল্যাণ সহকারী শামসুন্নাহার প্রমুখ।

সভায় পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে পরিবার পরিকল্পনা সেবা, স্বাভাবিক ও জরুরী প্রসব, সেবা, প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা সেবা, গর্ভবতী সেবা, নবজাতক ও শিশু সেবা, প্রজনন স্বাস্থ্য সেবা, ও কৈশোর কালীন স্বাস্থ্য পুষ্টি সেবা বিষয়ে আলোচনা করা হয়। সঠিক পরিকল্পনার মাধ্যমে পরিবারের সার্বিক মঙ্গল ও উন্নতি সাধন করাই পরিবার পরিকল্পনা লক্ষ্য উদ্দেশ্য।


কালিগঞ্জে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে এডভোকেসি সভা অনুষ্ঠিত

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here