ভোলার তজুমদ্দিনে ছয় স্মার্ট ফোন উদ্ধার করে মালিকদের হস্তান্তর করলো পুলিশ

0
265

তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি:

ভোলার তজুমদ্দিনে হারিয়ে যাওয়া ছয়টি স্মার্ট ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার রুমে মালিকদের কাছে এসব ফোন হস্তান্তর করেন ওসি মো. মাকসুদুর রহমান মুরাদ।

ওসি মুরাদ বলেন, মালিকদের জিডির প্রেক্ষিতে জেলা পুলিশের আইসিটি শাখার সহযোগিতায় বিভিন্নস্থান থেকে এসব ফোন উদ্ধার করা হয়। উদ্ধারের পর মালিকদের যার যার মোবাইল ফোন বুঝিয়ে দেয়া হয়।

এদিকে, এসব মোবাইল ফোনের মালিকরা হারানো ফোনটি হাতে পেয়ে আনন্দে আপ্লুত হয়ে পড়েন। তারা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।


ভোলার তজুমদ্দিনে ছয় স্মার্ট ফোন উদ্ধার করে মালিকদের হস্তান্তর করলো পুলিশ

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here