“ডুুমুরিয়া ফাউন্ডেশন “এর স্থায়ী অফিস ও ফ্রি মেডিকেল ক্যাম্প এর শুভ উদ্বোধন।

0
411

শেখ মাসুম বিল্লাহ,ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি:

আসুন মানবতা সেবায় নিজেকে বিলিয়ে দিই এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সামাজিক সংগঠন খুলনার ডুমুরিয়া থানার ডুমুরিয়া ফাউন্ডেশন এর স্থায়ী অফিস ও দিনব্যাপী মেডিকেল ক্যাম্প গতকাল ডুমুরিয়ার সাজিয়ারা মোড় নামক স্থানে অনুষ্ঠিত হয়েছে।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাবু নারায়ণ চন্দ্র চন্দ (এমপি) খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা)। প্রধান পৃষ্টপোষক,ডুুমুরিয়া ফাউন্ডেশন ও সাবেক সফল মন্ত্রী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ডাঃ বিশ্বাস আখতার হোসেন,প্রধান উপদেষ্টা, ডুুমুরিয়া ফাউন্ডেশন সভাপতি বৃহত্তর খুলনা সমিতি ও অধ্যক্ষ, নর্দান ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ,ধানমন্ডি, ঢাকা। এছাড়াও উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা বিশেষজ্ঞ ডাক্তারগণ যাদের অক্লান্ত পরিশ্রমে দিনব্যাপী ফ্রি সেবা ও ওষুধ প্রদান করা হয়। উল্লেখ্য প্রধান উপদেষ্টা তিনি তার স্বাগত বক্তৃতায় মাধ্যমে জানিয়ে দেন যে প্রতি দুমাস পরপর এই ফ্রি মেডিকেল ক্যাম্প চলমান থাকবে ৷


“ডুুমুরিয়া ফাউন্ডেশন “এর স্থায়ী অফিস ও ফ্রি মেডিকেল ক্যাম্প এর শুভ উদ্বোধন।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here