ছাত্র জমিয়ত বিয়ানীবাজার পৌর শাখার ৭,৮,৯ নং ওয়ার্ড শাখা কর্তৃক কুইজ প্রতিযোগিতার পুরুষ্কার বিতরণ ও আলোচনা সভা সম্পন্ন

0
368

শাহরিয়ার রহমান,বিয়ানীবাজার (সিলেট) প্রতিনিধি:

৩০ ডিসেম্বর শুক্রবার বাদ মাগরিব দক্ষিণ বাজারস্থ দলীয় কার্যালয়ে ছাত্র জমিয়ত বাংলাদেশ বিয়ানীবাজার পৌর শাখার অন্তর্গত ৭,৮,৯ নং ওয়ার্ড শাখা কর্তৃক কুইজ প্রতিযোগিতার পুরুষ্কার বিতরণী ও আলোচনা সভা সম্পন্ন হয়েছে।

পুরুষ্কার বিতরণী ও আলোচনা সভায় ছাত্র জমিয়ত বিয়ানীবাজার পৌর ৯নং ওয়ার্ডের সভাপতি হা.সাদিক আহমদের সভাপতিত্বে ও পৌর ৮নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আবুল হাসনাতের সঞ্চালনায় কালামে পাক থেকে তেলাওয়াত করেন হা.আবু সুফিয়ান।

অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ বিয়ানীবাজার উপজেলা শাখার সহ-সভাপতি মাও.আতিকুর রহমান,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব জমিয়ত বিয়ানীবাজার উপজেলা শাখার সাধারণ সম্পাদক হা.মাও.দিলাওয়ার হোসেন।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন যুব জমিয়ত বিয়ানীবাজার উপজেলা শাখার যুগ্ম সম্পাদক মকবুল হুসাইন,ছাত্র জমিয়ত বিয়ানীবাজার উপজেলা শাখার কলেজ বিষয়ক সম্পাদক ছিদ্দিক আলম,ছাত্র জমিয়ত বিয়ানীবাজার পৌর শাখার সভাপতি শরীফুল হাসান, পৌর শাখার সহ-সভাপতি শাহরিয়ার রহমান,পৌর শাখার সাধারণ সম্পাদক আসআদুজ্জামান,পৌর শাখার সাংগঠনিক সম্পাদক হা.সাদিক আহমদ,ছাত্র জমিয়ত ৯নং মুল্লাপুর ইউপি শাখার সহ-সভাপতি রেজাউল করীম সহ ছাত্র জমিয়তের বিভিন্ন ইউনিটের কর্মীবৃন্দ ও কুইজের সঠিক উত্তরদাতাগণ।

অনুষ্টানে অতিথিরা জমিয়তের বিভিন্ন কর্মকান্ড সম্পর্কে আলোকপাত করেন এবং উপস্থিত সঠিক উত্তরদাতাদেরকে জমিয়তে ছায়াতলে আসার আহবান প্রদান করেন। পরে সঠিক উত্তরদাতাদের হাতে পুরুষ্কার তুলে দেয়া হয়।


ছাত্র জমিয়ত বিয়ানীবাজার পৌর শাখার ৭,৮,৯ নং ওয়ার্ড শাখা কর্তৃক কুইজ প্রতিযোগিতার পুরুষ্কার বিতরণ ও আলোচনা সভা সম্পন্ন

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here