
শাহরিয়ার শাকিল,বিশেষ প্রতিনিধি বড়লেখা মৌলভীবাজার:
মৌলভীবাজারের বড়লেখা উপজেলাধীন মানসেবী সংগঠন ইনসাফ রক্তদান ও সমাজ কল্যাণ সংস্থা’র উপদেষ্টা বিশিষ্ট সমাজ সেবক আমেরিকা প্রবাসী মোহাম্মদ আবু সায়েম এর অর্থায়নে বড়লেখা উপজেলার ৫নং দক্ষিণ শাহাবাজপুর ইউনিয়নে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
রবিবার (০৮ জানুয়ারি) দুপুর ২ঘটিকায় ৫নং দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন পরিষদ হলরুমে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ সম্পূর্ণ করা হয়েছে এসময়ে উপস্থিত ছিলেন ৫নং দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাহিদ আহমদ বাবলু, প্যানেল চেয়ারম্যান আব্দুল মান্নান, ও ইউপি সদস্য বিলাল আহমদ, সেলিম আহমদ,লুলাই মিয়া, সহ -উপস্থিত ছিলেন অন্যান্য ইউপি সদস্য বৃন্দগন।
এদিকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইনসাফ রক্ত দান ও সমাজ কল্যাণ সংস্থার স্থায়ী পরিষদের সদস্য আব্দুল হামিদ তাজুল, সভাপতি তোফায়েল আহমেদ, সহ-সাধারণ সম্পাদক নোমান আহমেদ, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, অর্থ সম্পাদক সাংবাদিক শাহরিয়ার শাকিল, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক জাকারিয়া আহমেদ, সমাজ কল্যাণ সম্পাদক আব্দুল ওয়াদুদ আদনান, সহ-শিক্ষা সম্পাদক আকরাম হোসেন প্রমুখ।
উল্লেখ্য বড়লেখার উপজেলা ভিত্তিক সামাজিক সংগঠন ইনসাফ রক্ত দান ও সমাজ কল্যাণ সংস্থা প্রতিষ্ঠালগ্ন থেকে একের পর এক সামাজিক ও মানবিক কাজ করে আসছে, সে জন্য নিশ্চয়ই প্রশংসার দাবি রাখে উপজেলার প্রতিটি মানুষের কাছে। সেই অংশ হিসেবে সংস্থার উপদেষ্টা বিশিষ্ট সমাজ সেবক আবু সায়েম এর অর্থায়নে উপজেলার কয়েকটি ইউনিয়নে প্রচন্ড শীতে শীতার্তদের মধ্যে ৩য় ধাপে কম্বল বিতরণ ইতি মধ্যে বিতরণ করা সম্পূর্ণ করা হয়েছে। এবং বাকি ইউনিয়ন গুলিতে খুব শিগ্রী বিতরণ করা সম্পূর্ণ করবে বলে জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দগন। পরিশেষে উপদেষ্টা আবু সায়েম এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ইনসাফ এর নেতৃবৃন্দগন। এবং এই ধরনের সামাজিক ও মানবিক কাজ গুলো অব্যাহত থাকবে বলে আশ্বাস প্রদান করেন ইনসাফ পরিবার।













