শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে – পরিবেশমন্ত্রী

0
84

হানিফ পারভেজ,বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী শাহাব উদ্দিন এমপি বলেছেন, মহান মুক্তিযুদ্ধের আদর্শের এ সরকার ডিজিটাল দেশ গঠনের পর স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করছে। ২০৪১ সালের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ একটি উন্নত রাষ্ট্রে পরিণত হবে।শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়ন করতে হলে স্বাধীনতার স্বপক্ষের এই সরকারের পক্ষে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

পরিবেশমন্ত্রী শুক্রবার (২০ জানুয়ারী) বিকেলে মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার তালিমপুর ইউনিয়নের বাংলাবাজারে সুজিত মেম্বারের দোকানের সম্মুখ হতে পশ্চিম দ্বিতীয়ারদেহী বিকাশ দাসের বাড়ী পর্যন্ত রাস্তা, উত্তর শাহবাজপুর ইউপির পাল্লারথর চা বাগানের ১ নং গেটের পাকা রাস্তা (উত্তর দিক) হতে কুমারশাইল পানপুঞ্জির জেস খাসিয়ার বাড়ি পর্যন্ত, সুজানগর ইউপির সোনাপুর নিশারঞ্জনের বাড়ির সম্মুখের উত্তর পার্শ্ব হতে পশ্চিম দিকে সোনাপুর কামরুল বক্সের বাড়ির শেষ সীমানা পর্যন্ত এবং নিজ বাহাদুরপুর ইউপির চান্দগ্রাম আরএইচডি-মাইগ্রাম পাকা রাস্তা হতে মাইজগ্রাম তজমুল আলীর জমি পর্যন্ত রাস্তা হেরিং বোন বন্ড (এইচবিবি) করণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এসময় বড়লেখা ইউএনও সুনজিত কুমার চন্দ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান, সাবেক ইউপি চেয়ারম্যান বিদ্যুত কান্তি দাস প্রমুখ উপস্থিত ছিলেন।


শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে – পরিবেশমন্ত্রী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here