
প্রসেনজিত বড়ুয়া,উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
শাসনবংশ প্রভাতী সদ্ধর্ম শিক্ষা নিকেতন পরিচালিত বৌদ্ধ ধর্মীয় বৃত্তি পরীক্ষা-২২ সম্পন্ন হয়েছে। আজ ২০ জানুয়ারি ২০২৩ ইং, শুক্রবার কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলা থেকে ৪৭০ জন ছাত্র-ছাত্রী ২টা কেন্দ্রে বৌদ্ধ ধর্মীয় বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন।
এতে লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষায় পরীক্ষার্থী’রা শতস্ফুত ভাবে অংশগ্রহণ করেন। কেন্দ্র-০১ কুশলায়ন উচ্চ বিদ্যালয়, পরীক্ষার্থী- ২৩১ জন ও কেন্দ্র-০২ রুমখাঁ ত্রিরত্ন উচ্চ বিদ্যালয়, পরীক্ষার্থী- ২৩৯ জন। হল সচিব, হল সুপার, হল পরিদর্শক ও মৌখিক পরীক্ষকদের একান্ত সহযোগীতায় ও দায়িত্ব পালনে পরীক্ষা সম্পন্ন হয়।
পরীক্ষা নিয়ন্ত্রক ভদন্ত কুশলায়ন মহাথের মহোদয় সকাল ১০ টা থেকে কেন্দ্র পরিদর্শন করেন এবং দায়িত্বরত সকলকে ধন্যবাদ জানান। উল্লেখ্য যে, পরীক্ষা নিয়ন্ত্রক ভদন্ত কুশলায়ন মহাথের গুরুর প্রতি শ্রদ্ধা নিবেদনে ২০০৩ সাল থেকে গুরুর নামকরণে শাসনবংশ প্রভাতী সদ্ধর্ম শিক্ষা নিকেতন পরিচালিত বৌদ্ধ ধর্মীয় বৃত্তি পরীক্ষা প্রতিষ্ঠা করেন।
মূলত কক্সবাজার জেলায় প্রভাতী সদ্ধর্ম শিক্ষার মাধ্যমে কোমলমতি শিশু ও কিশোর প্রাথমিক ধর্মীয় শিক্ষা লাভ করে আসছেন। নিজস্ব সিলেবাসে বিদ্যালয় ৩য় থেকে ৮ম শ্রেণি পর্যন্ত বৌদ্ধ ছাত্র-ছাত্রীগণ প্রতি ডিসেম্বর একাডেমিক পরীক্ষা শেষে অন্তত ১মাস পর্যন্ত পরীক্ষার জন্য বিহারে এসে ধর্মীয় শিক্ষা গ্রহণ করে থাকে। যা একজন আদর্শ বৌদ্ধ হিসেবে গড়ে উঠতে অগ্রনি ভূমিকা রাখে।
এবছর কক্সবাজার জেলা থেকে কক্সবাজা সদর, রামু, উখিয়া, টেকনাফ ও নাইক্ষ্যংছড়ি থেকে বৌদ্ধ ছাত্র-ছাত্রীরা পরীক্ষায় অংশগ্রহণ করেন।










