যাত্রাবাড়ীতে বাস-ট্রাকের মাঝে চাপা পড়ে যুবকের মৃত্যু

0
90

অনলাইন ডেস্ক

রাজধানীর যাত্রাবাড়ীতে বাস ও ট্রাকের মাঝে চাপা পড়ে রাকিব বেপারি (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শরীয়তপুরের নড়িয়া উপজেলার মোকলেস বেপারির ছেলে রাকিব। পরিবার নিয়ে যাত্রাবাড়ী শহীদ ফারুক সড়কের জেলে পাড়ায় থাকতেন। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি ফার্নিচারের কারখানায় কাজ করতেন রকিব।

সোমবার রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগ নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক রাত পৌনে ১২টায় তাকে মৃত ঘোষণা করেন।

যাত্রাবাড়ী থানার ডিউটি অফিসার (এসআই) মোস্তাফিজুর রহমান বলেন, হাসপাতাল থেকে সড়ক দুর্ঘটনার একটি খবর পেয়েছি। বিস্তারিত তদন্তের জন্য একটি টিম পাঠানো হয়েছে।


যাত্রাবাড়ীতে বাস-ট্রাকের মাঝে চাপা পড়ে যুবকের মৃত্যু

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here