আঠারগাছিয়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মো. নাসির উদ্দিন হাওলাদার

0
3

মো. তৌফিকুর ইসলাম,বিশেষ প্রতিনিধি আমতলী বরগুনা

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আমতলীতে বইছে নির্বাচনী হাওয়া। চায়ের দোকান থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে নির্বাচনী আলোচনা ও উৎসাহ-উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে সাধারণ মানুষের মধ্যে।

ইউপি নির্বাচনকে সামনে রেখে আমতলী উপজেলার ৩নং আঠারগাছিয়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে স্থানীয়ভাবে আলোচনা শুরু হয়েছে। এরই মধ্যে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে মো. নাসির উদ্দিন হাওলাদারের নামও আলোচনায় এসেছে।

নির্বাচনকে সামনে রেখে আঠারগাছিয়া ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা চলছে। পাশাপাশি প্রার্থীরাও নিজেদের অবস্থান জানান দিতে মাঠপর্যায়ে গণসংযোগ ও মতবিনিময় করছেন।

মো. নাসির উদ্দিন হাওলাদার দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সঙ্গে সম্পৃক্ত থেকে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে আসছেন বলে স্থানীয়রা জানান। এর আগে তিনি জেলা পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেছেন। ২০১৬ সালে জেলা পরিষদ সদস্য হিসেবে নির্বাচিত হয়ে তিনি তাঁর দায়িত্বকালে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে ভূমিকা রেখেছেন বলে জানা গেছে।

দৈনিক একুশে নিউজকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে মো. নাসির উদ্দিন হাওলাদার বলেন, আঠারগাছিয়া ইউনিয়নের মানুষের পাশে থেকে এলাকার উন্নয়ন ও সাধারণ মানুষের কল্যাণে কাজ করতে চাই। মাদকের বিষাক্ত থাবা থেকে যুবসমাজকে বাঁচাতে আমি গণমানুষের সঙ্গে থাকতে চাই।

তিনি আরও বলেন, এলাকার মানুষের সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। ইউনিয়নের উন্নয়ন, সাধারণ মানুষের অধিকার ও নাগরিক সেবা নিশ্চিত করার লক্ষ্যেই তিনি আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী।

মো. নাসির উদ্দিন হাওলাদার বলেন, জনগণের মতামত ও সমর্থন নিয়ে আঠারগাছিয়া ইউনিয়নের উন্নয়নে কাজ করতে চান। নির্বাচিত হলে স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে এলাকার মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, মো. নাসির উদ্দিন হাওলাদারকে ঘিরে আঠারগাছিয়া ইউনিয়নে আলোচনা রয়েছে। তাঁর পূর্বের জনপ্রতিনিধিত্বের অভিজ্ঞতাও আলোচনার একটি বিষয় হিসেবে উঠে আসছে।

স্থানীয় ভোটার জাফরুদ্দিন হাওলাদার বলেন, নাসির হাওলাদার একজন অভিজ্ঞ মানুষ। তাঁর নেতৃত্বে একটি সমৃদ্ধ ইউনিয়ন গঠিত হবে এমন প্রত্যাশা করি।

নাসির উদ্দিন হাওলাদার আরও বলেন, জনগণের অকুণ্ঠ সমর্থন নিয়ে জনগণের সেবক হয়ে কাজ করতে চাই।


আঠারগাছিয়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মো. নাসির উদ্দিন হাওলাদার

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here