দেবীগঞ্জের সোনাহারে ‘শান্তি সমাবেশ ও শোভাযাত্রা কর্মসূচির আয়োজন করেছে সোনাহার ইউনিয়ন আওয়ামীলীগ।

0
58

উদয় চন্দ্র রায়,দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি

সারা দেশের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে  দেবীগঞ্জের সোনাহার ইউনিয়নে আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১১ ফেব্রুয়ারি) দেবীগঞ্জ উপজেলার ৬নং সোনাহার মল্লিকাদহ ইউনিয়ন শাখায় ‘শান্তি সমাবেশ’ অনুষ্ঠিত হয়।ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন মন্ডল বলেন,সরকারের উন্নয়ন অগ্রযাত্রা নিয়ে বিএনপি অসভ্য তথ্য তুলে ধরে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে।

বিএনপি ও জামায়াতকে দেশে আর অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে দেওয়া হবে না। জনগণকে সাথে নিয়ে সকল অপপ্রচার ও মিথ্যাচার বন্ধ করতে রাজপথে সক্রিয় থাকবে আওয়ামীলীগ নেতাকর্মীরা। সেই সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন ও শান্তির বার্তা ছড়িয়ে দিতে হবে।

৬নং সোনাহার মল্লিকাদহ ইউনিয়ন শাখার আওয়ামীলীগ, কৃষকলীগ,যুবলীগ,ছাত্রলীগ আয়োজিত এ সমাবেশ উপস্থিত ছিলেন ৬নং মল্লিকাদহ ইউনিয়ন শাখার আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন মন্ডল ,সাধারণ সম্পাদক,ইব্রাহিম খলিল মামুন শাহ, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনঞ্জুরুল ইসলাম (বাবু), ,যুবলীগের আহ্বায়ক হাবিবুর রহমান, ইউনিয়ন কৃষক লীগের সভাপতি শ্রী সুকুমার চন্দ্র রায়, যুগ্ম সাধারণ সম্পাদক মানিক শাহ,সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী,, ছাত্রলীগের সভাপতি মোজাহেদুল ইসলাম,তুলশী দাস মহন্ত (টুটুল) সহ অংঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, বিএনপি ও জামায়াতকে মোকাবেলা করতে তৃণমূল সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে। শান্তি সমাবেশে নৌকায় ভোট দিয়ে আগামী নির্বাচনেও শেখ হাসিনাকে বিজয়ী করার আহ্বান জানানো হয়।

এছাড়াও শান্তি সমাবেশ ইউনিয়ন আওয়ামীলীগ,কৃষক লীগ,যুবলীগ, স্বচ্ছাসেবীলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দু সহ ইউনিয়নের সকল নেতৃবৃন্দ বক্তব্য রাখেন ও জনগনকে একসাথে কাজ করার আহ্বান জানান।


দেবীগঞ্জের সোনাহারে ‘শান্তি সমাবেশ ও শোভাযাত্রা কর্মসূচির আয়োজন করেছে সোনাহার ইউনিয়ন আওয়ামীলীগ।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here