কমিউনিটি হেলথ রিসার্চ এসোসিয়েশনে প্রশাসক নিয়োগ পেয়েছেন পূর্বধলার কৃতি সন্তান ডা: আতিকুর রহমান

0
9

মো: সাখাওয়াত হোসেন মামুন,পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি

স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থা “কমিউনিটি হেলথ রিসার্চ এসোসিয়েশন” (নিবন্ধন নং ট-৮৪৭৯) এর কার্যক্রমে অচলাবস্থার কারণে প্রশাসক নিয়োগ করেছে জেলা সমাজসেবা কার্যালয়, ঢাকা।

গত ০২ অক্টোবর ২০২৫ তারিখে জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক ও নিবন্ধীকরণ কর্তৃপক্ষ আবু সাঈদ মো: কাউছার রহমান স্বাক্ষরিত এক আদেশে (স্মারক নং- ৪১.০২.২৬০০.০০০.২৮.৮৪২২.০৭.১০৫৫) এই নিয়োগ দেওয়া হয়।

আদেশে ১৯৬১ সালের স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থাসমূহ (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) অধ্যাদেশের ৯ ধারা অনুযায়ী সংস্থাটির বর্তমান কার্যনির্বাহী কমিটি বাতিল করে ডা. মো: আতিকুর রহমান তালুকদারকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

নবনিযুক্ত প্রশাসক ডা. মো: আতিকুর রহমান তালুকদার নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলার গোহালাকাদা ইউনিয়নের শ্যামগঞ্জের জালশুকা গ্রামের বাসিন্দা।

তাকে এ দায়িত্ব দেওয়াই পূর্ব ধলা উপজেলা বি এন পির আহ্বায়ক আলহাজ্ব আবি আবু তাহের তালুকদার,যুগ্ম আহ্বায়ক সায়েদ আল মামুন শহীদ ফকির এবং পূর্বধলা উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক এম এ মনসুর খোকন আকন্দ বি এন পির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে কৃতজ্ঞতা জানান ও ডা. আতিকুর রহমানকে শুভেচ্ছা জানান।

আদেশে প্রশাসককে ৫টি নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো – পূর্ববর্তী সকল কমিটির কার্যক্রম স্থগিত থাকবে এবং সংগঠনের অনুমোদিত গঠনতন্ত্র মোতাবেক ভোটার তালিকা হালনাগাদ করে ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা গ্রহণ করতে হবে। এছাড়া নিবন্ধীকরণ কর্তৃপক্ষের নিকট নিয়মিত অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে হবে।

এ বিষয়ে নবনিযুক্ত প্রশাসক ডা. মো: আতিকুর রহমান তালুকদার বলেন, “সরকার আমাকে যে দায়িত্ব দিয়েছে, আমি সততা ও নিষ্ঠার সাথে গঠনতন্ত্র অনুযায়ী ৯০ দিনের মধ্যেই একটি স্বচ্ছ নির্বাচন উপহার দেব।


কমিউনিটি হেলথ রিসার্চ এসোসিয়েশনে প্রশাসক নিয়োগ পেয়েছেন পূর্বধলার কৃতি সন্তান ডা: আতিকুর রহমান

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here