কবরস্থান থেকে দিনমজুরের দেহাবশেষ উদ্ধার

0
49

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি

সিলেটের বিশ্বনাথে কবরস্থান থেকে এক দিনমজুরের দেহাবশেষ উদ্ধার করেছে থানা পুলিশ। তার নাম সাবুল মিয়া (৪৫)। তিনি উপজেলার দেওকলস ইউনয়িনের পুরান সৎপুর গ্রামের আশদ আলীর ছেলে।

শনিবার দুপুর ১২টায় গ্রামের পঞ্চায়েতি কবরস্থানের ঝোপঝাড় থেকে তার দেহাবশেষ উদ্ধার করা হয়। এসময় ঘটনাস্থলে পাওয়া তার ব্যবহৃত এক জোড়া জুতা, লুঙ্গি ও জাতীয় পরিচয়পত্র দেখে এটি সাবুলের দেহাবশেষ বলে শনাক্ত করেন তার পরিবারের লোকজন। পুলিশের প্রাথমিক ধারণা কবরস্থানের ঝোপঝাড়ে একটি গাছের সাথে হয়তো ফাঁস নিয়েছিলেন তিনি।

জানা যায়, বেশ কিছুদিন থেকে মানসিক বিকারগ্রস্ত ছিলেন। স্বাভাবিক ছিল না তার জীবনযাত্রা। ভবঘুরে টাইপের সাবুল মিয়া নিখোঁজ ছিলেন বেশকিছু দিন থেকে। পরে কবরস্থানে দেহাবশেষ আর ব্যবহৃত কাপড় দেখতে পান তার এক ভাগনে। পরে নিশ্চিত হয়ে পুলিশে খবর দেন তারা।

সাবুলের আপন বড়ভাই ফারুক মিয়া বলেন, পারিবারিক জীবনে দুই স্ত্রী, এক ছেলে ও মেয়ের জনক তিনি। এর মধ্যে এক স্ত্রীকে ডিভোর্স দেন অনেক আগেই। আমাদের সাথে যোগাযোগ ছিল না তার।

এ বিষয়ে বিশ্বনাথ পুলিশ স্টেশনের এসআই মামুনুর রশীদ ‘বাংলাদেশ প্রতিদিন’কে বলেন, প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে এটি সাবুল মিয়ারই দেহাবশেষ। কঙ্কাল সার উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্টের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


কবরস্থান থেকে দিনমজুরের দেহাবশেষ উদ্ধার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here