আমার সংবাদ পত্রিকার ১০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

0
113

মো: রবিউল ইসলাম,বিশেষ প্রতিনিধি লালমনিরহাট

আমার সংবাদ পত্রিকার লালমনিরহাট জেলার প্রতিনিধি এস আর রতনের আয়োজনে লালমনিরহাট এলজিইডি এর মিলনায়তন রুমে কেক কেটে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে পত্রিকাটির ১০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।

উক্ত প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব এড: মো: মতিয়ার রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা সভায় অংশ নেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী জনাব সাখাওয়াত হোসেন সুমন খান।

লালমনিরহাট পৌর সভার সম্মানিত মেয়র জনাব মো: রেজাউল করিম স্বপন এবং সদর উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব মোঃ কামরুজ্জামান সুজন। এ সময় বক্তারা আমার সংবাদ পত্রিকার সময়ের সাথে তাল মিলিয়ে যুগোপযোগী, তথ্যবহুল, শিক্ষামূলক, স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিভিন্ন সময় গনমাধ্যমে প্রকাশিত সংবাদের জন্য ভূয়সী প্রশংসা করেন। এ সময় বাংলাদেশ প্রেস ক্লাব লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক জনাব মো: মিজানুর রহমান মিজান উপস্থিত ছিলেন। আলোচনা সভায় আরও অংশ নেন লালমনিরহাট জেলায় কর্মরত সিনিয়র সাংবাদিক বৃন্দ।


আমার সংবাদ পত্রিকার ১০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here