সাতক্ষীরা কালিগঞ্জে গাঁজার গাছসহ আটক ১

0
82

আব্দুস ছাত্তার,কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরা কালীগঞ্জের মৌতলায় গাঁজার গাছসহ ভবসিন্ধু ওরফে ধনু (২৭) নামে একজনকে আটক করেছে কালিগঞ্জ থানা পুলিশ। বৃহস্পতিবার ভোর রাতে উপজেলার মৌতলা ইউনিয়নের নামাজ গড় গ্রাম এলাকা থেকে তাকে আটক করা হয়। এঘটনায় থানায় একটি মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

কালিগঞ্জ থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মামুন রহমানের নেতৃত্বে একটি পুলিশ টিম বৃহস্পতিবার ভোর রাতে নামাজ গড় গ্রামে বিশেষ অভিযান চালিয়ে দিলীপ দাশের এর ছেলে ভবসিন্দুর আটক করা হয়। এসময় আটককৃতর বসতঘরের পশ্চিম পাশ থেকে ৩টি কাচা গাঁজার গাছ উদ্ধার করে পুলিশ।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মামুন রহমান বলেন, গাঁজার গাছসহ আটককৃত ভবসিন্দু বিরুদ্ধে অবৈধ মাদকদ্রব্য গাজা গাছ বিক্রয়ের উদ্দেশ্যে রোপন ও পরিচর্যা করার অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়। বৃহস্পতিবার ধৃত আসামীকে সাতক্ষীরা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।


সাতক্ষীরা কালিগঞ্জে গাঁজার গাছসহ আটক ১

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here