প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসহায় মানুষের ভাগ্য উন্নয়েন কাজ করছেন – এমপি শাওন

এম নয়ন,স্টাফ রিপোর্টার তজুমদ্দিন ভোলা

ভোলার তজুমদ্দিন উপজেলায় মুজিববর্ষ উপলক্ষে ৪র্থ পর্যায়ে (১ম ) ধাপে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের জমি ও বাড়ি হস্তান্তর করা হয়েছে। ঐ উপজেলার শম্ভুপুর ও চাঁদপুর, সোনাপুর, চাঁচড়া ইউনিয়নের ১৬৩টি পরিবার পেয়েছে এসব জমি ও বাড়ি।

বুধবার সকালে উপজেলার অডিটোরিয়ামে জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করেন ভোলা-৩ আসনের এমপি নুরন্নবী চৌধুরী শাওন। এ সময় তিনি বলেন, মুজিববর্ষে ‘বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’-প্রধানমন্ত্রীর এমন সিদ্ধান্তের আলোকে দেশের সব ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি এবং পাকা ঘর প্রদান কার্যক্রম চলমান রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেতা শেখ হাসিনা অসহায় মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছেন। একসঙ্গে এত মানুষকে জমির মালিকানাসহ পাকা ঘর দেওয়া পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন ঘটনা। এটি অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে শেখ হাসিনা রোল মডেল।’

এমপি শাওন বলেন, আশ্রয়ণ প্রকল্পে ছিন্নমূল বিশাল সংখ্যক জনগোষ্ঠী স্থায়ী আবাসনের পাশাপাশি আত্মকর্মসংস্থানেরও সুযোগ পাচ্ছে। এর মধ্য দিয়ে দারিদ্র্য বিমোচন ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশে এগিয়ে যাচ্ছে। এ সময় উপস্থিত ছিলেন, তজুমদ্দিন উপজেলা নির্বাহী অফিসার মরিয়ম বেগম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, চাঁদপুর, শম্ভুপুর, চাঁচড়া ইউপি চেয়ারম্যানদয়, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: সেলিম মিয়া প্রমুখ।


প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসহায় মানুষের ভাগ্য উন্নয়েন কাজ করছেন – এমপি শাওন

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles