লালমনিরহাটে রমজান মাসের পবিত্রতা বিনষ্টের অপচেষ্টায় বিএনপির ষড়যন্ত্র মূলক কর্মকান্ডের প্রতিবাদে আওয়ামীলীগ

মো: রবিউল ইসলাম,বিশেষ প্রতিনিধি লালমনিরহাট

পবিত্র রমজান মাসের পবিত্রতা বিনষ্টের অপচেষ্টায় বিএনপির ষড়যন্ত্র মূলক কর্মকান্ডের প্রতিবাদে ও স্মার্ট বাংলাদেশ বিনির্মানের দৃঢ় প্রত্যয়ে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শান্তি সমাবেশের আয়োজন করেছেন জেলা আওয়ামীলীগ লালমনিরহাট। আজ সকাল ১১ টায় স্থানীয় রেলওয়ে শ্রমিক লীগ অফিসে ক্ষমতাসীন আওয়ামীলীগ লালমনিরহাট জেলা শাখা এই শান্তি সমাবেশের আয়োজন করে। উক্ত শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট সফুরা বেগম রুমী, সাবেক এমপি, সদস্য, বাংলাদেশ আওয়ামীলীগ, কেন্দ্রীয় নির্বাহী সংসদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মতিয়ার রহমান, তিনি তার বক্তব্য বলেন দেশ যখন উন্নয়নে মহাসড়কে, আমরা যখন স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য কাজ করে যাচ্ছি ঠিক সময়ে স্বাধীনতার পরাজিত শক্তিরা আবারও নতুন ষড়যন্ত্রে মেতে ওঠেছে। তিনি তার বক্তব্য বলেন, শেখ হাসিনার নেতৃত্বে আবার ও ২০২৪ সালে জনগণের ভোটে ক্ষমতায় আসবে আওয়ামী লীগ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মো: সিরাজুল হক, সহ সভাপতি, এড: নজরুল ইসলাম রাজু, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এড: আশরাফ হোসেন বাদল, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা স্বপন, যুগ্ম সম্পাদক মো: সাখাওয়াত হোসেন সুমন খান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো: এনামুল হক, সাংগঠনিক সম্পাদক এড: শফিকুল ইসলাম শফি, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো: সিরাজুল হক খন্দকার রানা, জেলা আওয়ামীলীগের উপ- দপ্তর সম্পাদক মো: গোলাম সরোয়ার বকুল, পৌর আওয়ামীলীগের সভাপতি মো: মোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক মো: কাজী নজরুল ইসলাম তপন, পৌর মেয়র মো: রেজাউল করিম স্বপন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: কামরুজ্জামান সুজন, জেলা আওয়ামী লীগের সদস্য মো: আলী হাসান নয়ন, জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোড়ল হুমায়ুন কবির, জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি মো: সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মো: এড: শরিফুল ইসলাম রাজু, জেলা ছাত্রলীগের সভাপতি মো: রাশেদ জামান বিলাশ, সদর উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক মো: লুৎফর রহমান আওরঙ্গ সহ রাজনৈতিক নেতৃবৃন্দ, মহিলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ সহ ছিল জনসাধারণের উপছে পরা ভিড়।

উল্লেখ্য শান্তি সমাবেশকে সফল করার জন্য লালমনিরহাট মুক্তিযোদ্ধা ও সদর উপজেলা মুক্তিযোদ্ধা কাউন্সিলের নেতৃত্বে একটি বিশাল মিছিল উক্ত শান্তি সমাবেশে যোগদান করেন। শান্তি সমাবেশে বক্তরা ঐক্য বদ্ধ থাকার জন্য সকল নেতৃবৃন্দের প্রতি বিশেষ আহবান জানান। উক্ত শান্তি সমাবেশে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মো : নজরুল হক পাটোয়ারী ভোলা।


লালমনিরহাটে রমজান মাসের পবিত্রতা বিনষ্টের অপচেষ্টায় বিএনপির ষড়যন্ত্র মূলক কর্মকান্ডের প্রতিবাদে আওয়ামীলীগ

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here