সাতক্ষীরার কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজে শিক্ষক প্রতিনিধি নির্বাচন সম্পন্ন

0
141

আব্দুস ছাত্তার,কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা সদরে অবস্থিত ঐতিহ্যবাহী নারী শিক্ষা প্রতিষ্ঠান রোকেয়া মনসুর মহিলা কলেজে ম্যানেজিং কমিটির শিক্ষক প্রতিনিধি নির্বাচন উপলক্ষে এক সভা রোববার বেলা সাড়ে ১১ টায় অনুষ্ঠিত হয়। কলেজের ও ভুরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ একেএম জাফরুল আলম বাবুর সভাপতিত্বে ও উপাধ্যক্ষ শ্রীবাস চন্দ্র রায়ের সঞ্চালনায় শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক শ.ম মমতাজুর রহমান, ইন্দ্রজিৎ কুমার মন্ডল, মো. নুরুজ্জামান, নিয়াজ কওছার তুহিন, রেজাউল হক, সুফিয়া খাতুন, জয়শ্রী ঘোষ, তারক চন্দ্র সরকার, আবদুর রউফ, নাজিমুদ্দীন আহম্মেদ, তৌহিদুর রহমান, সুকুমার ঘোষ, দেবব্রত কুমার মিস্ত্রী, বিকাশ মিস্ত্রী, হাফিজুর রহমান, মো. বদরুজ্জামান, মোশাররফ হোসাইন চৌধুরী, জাহাঙ্গীর আলম. আওছাফুর রহমান, মর্জিনা মোমতাহানা, মাসুদুর রহমান, প্রভাষক সোমা রানী সরকার, ওলিউর রহমান, রতন কুমার ঘোষ, শম্পা রানী মৃধা, সাইয়েদাতুন্নেছা মুক্তা, আমিনুর রহমান, শাহিনুর রহমান, হাফিজুর রহমান, প্রদর্শক মাজেদা খাতুন, সহকারী গ্রন্থাগারিক সাইফুজ্জামান, ক্রীড়া শিক্ষক মাহমুদুর রহমান প্রমুখ।

আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের সহকারী অধ্যাপক আবদুর রউফ, ইতিহাস বিভাগের প্রভাষক ওলিউর রহমান ও ইংরেজি বিভাগের প্রভাষক সোমা রানী সরকারকে ম্যানেজিং কমিটির শিক্ষক প্রতিনিধি হিসেবে নির্বাচিত করা হয়। এর আগে কলেজের হলরুমে শিক্ষক-কর্মচারিদের অংশগ্রহণে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।


সাতক্ষীরার কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজে শিক্ষক প্রতিনিধি নির্বাচন সম্পন্ন

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here