
মোঃ শামীম খন্দকার,কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনায় এবং বাংলাদেশ ছাত্রলীগের সংগ্রামী সভাপতি, মোঃ সাদ্দাম হোসেন, ও বিপ্লবী সাধারণ সম্পাদক, শেখ ওয়ালী আসিফ ইনান, কুমারখালী পৌর ছাত্রলীগের সভাপতি, খন্দকার মুবিন হাসান (প্রান্ত), ও সাধারণ সম্পাদক, ইমরান হোসেন পলাশ। এর নেতৃত্বে, কুমারখালী পৌর ছাত্রলীগের সমস্ত নেতা কর্মীকে নিয়ে কৃষকের ধান কেটে মাড়াই করে দিয়েছে। কৃষক বলেন, আমার ১০ কাঠা জমিতে ধানের আবাদ করেছিলাম। শ্রমিক সংকটের কারণে ধান কাটতে পারছিলাম না।
মাঠে ফসল নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা ছিল। আমার কষ্টের এ খবর জানতে পেয়ে কুমারখালী পৌর ছাত্রলীগের নেতা কর্মীরা এগিয়ে আসে, বিনা পারিশ্রমিকে ধান কেটে ঘরে তুলে দিয়েছেন। আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই শেখ হাসিনা ও তার নেতা -কর্মীদের প্রতি।





