লালমনিরহাট থানার বিশেষ অভিযানে ২৮ বোতল ফেন্সিডিলসহ ০১ জন আটক

0
66

মো: রবিউল ইসলাম,বিশেষ প্রতিনিধি লালমনিরহাট

লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ মো: এরশাদুল আলম এর যোগ্য নেতৃত্বে বিশেষ অভিযানে লালমনিরহাট থানাধীন ০৮ নং গোকুন্ডা ইউনিয়নের পূর্ব দালালপড়া মৌজাস্থ তিস্তা সড়ক সেতুর উত্তর পার্শ্বে টোলঘরের সামনে পাকা রাস্তার উপর হইতে আসামী ১ মোঃ মাসুদ রানা(৩২), পিতা-মোহাম্মাদ আলী ওরফে দুলাল, মাতা-মোছাঃ মালেকা বেগম , গ্রাম- নয়ারহাট (ধনিয়া), থানা- আশুলিয়া, জেলা –ঢাকা’কে ২৮ (আটাশ) বোতল মাদকদ্রব্য ফেন্সিডিলসহ গ্রেফতার করা হয়। এ সংক্রান্তে লালমনিরহাট থানার মামলা নং- ১৫, তারিখ- ০৫/০৫/২০২৩ খ্রিঃ, ধারা – ৩৬(১) সারণির ১৩(খ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ রুজু করা হয়।

উদ্ধারকারী অফিসার এসআই মোঃ মোস্তাফিজুর রহমান ও সঙ্গীয় ফোর্স, লালমনিরহাট থানা, লালমনিরহাট।

এ বিষয়ে সদর থানার অফিসার ইন চার্জ মো: এরশাদুল আলম বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান সব সময় জিরো টলারেন্স। আমরা সব সময় মাদকের বিরুদ্ধে সজাগ রয়েছি।


লালমনিরহাট থানার বিশেষ অভিযানে ২৮ বোতল ফেন্সিডিলসহ ০১ জন আটক

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here