আদিতমারী থানা পুলিশের অভিযানে ৫০ বোতল ফেনসিডিল, একটি অটো সহ আটক ১, পলাতক ২

মো: রবিউল ইসলাম,বিশেষ প্রতিনিধি লালমনিরহাট

আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোজাম্মেল হক এর নির্দেশে এসআই মিজানুর রহমান এর নের্তৃত্বে আদিতমারী থানা পুলিশ বিশেষ অভিযান করা কালে ৭ নং পলাশী ইউপির দেওডোবা মৌজাস্থ দেওডোবা সরকারী প্রাথমিক বিদ্যালয় (বসুনিয়া স্কুল) সংলগ্ন উত্তর পাশে তিন রাস্তার মোড় হতে ধৃত আসামী ১। মোঃ আদম আলী (২১), পিতা- মোঃ ফয়জার আলী, সাং- বিভার (মিলন বাজার), থানা- আদিতমারী, জেলা- লালমনিরহাট এর হেফাজত হতে ৫০ বোতল ফেন্সিডিল ও ফেন্সিডিল বহনে একটি অটো বাইক উদ্ধার করা হয়। সেই সময় আসামী ২। মোঃ শফিকুল ইসলাম (২৫), পিতা- মোঃ বছের আলী, সাং- খারুভাজ, ৩। মোঃ বিপুল মিয়া (২৪), পিতা- মোঃ ইসমাইল হোসেন, সাং- সবদল, উভয় থানা- আদিতমারী, জেলা- লালমনিরহাটদ্বয় পালিয়ে যায়।

পরবর্তীতে ধৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে আদিতমারী থানার মামলা নং-০৯, তাং-০৫/০৫/২০২৩ খ্রিঃ, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারণির ১৩(খ)/৩৮/৪১ রুজু করা হয়।

উদ্ধারকারী অফিসার এসআই/মিজানুর রহমান, এএসআই/সিরাজুল ইসলাম ও সঙ্গীয় অফিসার-ফোর্স আদিতমারী থানা, লালমনিরহাট। এ বিষয়ে আদিতমারী থানা অফিসার ইন চার্জ (ওসি) মো: মোজাম্মেল হক বলেন, পুলিশ সব সময় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, কাউকে কোন প্রকার ছাড় দেওয়া হবে না


আদিতমারী থানা পুলিশের অভিযানে ৫০ বোতল ফেনসিডিল, একটি অটো সহ আটক ১, পলাতক ২

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles